কালিগঞ্জ

কালীগঞ্জে মৎস্য ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

By daily satkhira

November 21, 2026

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় ভাইয়ের মৎস্য ঘেরে বৈদ্যুতিক তার গোছানোর সময় অসাবধানতা বশত: বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

২১ নভেম্বর দুপুরে উপজেলার কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই যুবকের নাম আব্দুল কুদ্দুস সরদার (২২) তিনি উপজেলার নলতা ইউনিয়নের কাশেমপুর গ্রামের মৃত নজরুল সরদারের ছেলে। বাড়ির পাশে বড় ভাইয়ের মৎস্য ঘেরে কাজ করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঘেরে কাজ করার সময় অসাবধানতাবশত তার গোছানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে ঢলে পড়েন। ওই সময় তাকে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাবিবুল্লাহ বাহার তাকে মৃত্যু ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর রহমন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ##