জুলফিকার আলি সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের কয়ারবিলের নৌখালের উপর একমাত্র ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোন মুহর্তে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। সংস্কার অতি জরুরী।
ব্রিজের ওপর দিয়ে প্রতিদিন ইঞ্জিন চালিত ট্রাক,পিকাপ, মোটর ভ্যান গাড়ি যাতায়াত করে।আর শুধু তাই নয় এই ব্রিজের উপর দিয়ে কৃষক, দিনমজুর ও স্কুল, কলেজের কোমলমতি শিশুরা যাতায়াত করে।
আর পার্শ্ববর্তী রেউই বাজার, বাঁশদহা বাজার, বালিয়াডাঙ্গা বাজার , কেড়াগাছি, তুলুইগাছা কাওনডাঙ্গাসহ ৩০ থেকে ৪০ টা গ্রামের সাথে রয়েছে এ ব্রীজটির এক মাত্র সংযোগস্থল। দীর্ঘদিনের ব্রিজ হওয়ায় এবং অতি যানবাহন চলাচলের কারণে এ টির দুপাশের অংশসহ ভেঙে পানিতে বিলীন হতে বসেছে । কৃষকের উৎপাদিত ফসল ঘরে তুলতে খেতে হচ্ছে হিমশিম। ফলে ভাড়া গুনতে হচ্ছে দ্বিগুণ।
এ বিষয়ে ভ্যান চালক এনামুল তার কাছে জানতে চাইলে, তিনি বলেন খাল খননের পর ব্রিজটি পানিতে ধসে পড়ায় আমরা চরম আতঙ্কের ভেতর পারাপার হতে হচ্ছে। কখন যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়।
উপার দিকে আইচপাড়া গ্রামের নৌখালের উপর দুধারের রেলিং ভাঙ্গা বিভিন্ন অংশে ধরেছে ফাটল। ফলে ব্রিজটি যাতায়াতের জন্য অনুপযোগী এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী সুদেব কুমার তার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা গত মাসে এই ক্ষতিগ্রস্ত ব্রিজ দুইটা তালিকা ঢাকা হেডকোয়ার্টারে পাঠাইছি। তবে কার্যক্রম চলমান আছে।
উদ্ধতন কর্তৃপক্ষের প্রতি সুদৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় সচেতন মহল। যেন অনতিবিলম্বে ব্রিজ গুলো জরুরী সংস্কারের উদ্যোগ নেন।