দেবহাটা

দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

By daily satkhira

November 26, 2026

দেবহাটা প্রতিনিধি।। দেবহাটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক স্থিতিশীলতা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম শাহীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ সিরাজুল ইসলাম, সাবেক সদস্যসচিব ও জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহাবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আবদুল বারি মোল্লা, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম,দেবহাটা রিপোর্টার্স ক্লাব এর সাংগঠনিক সম্পাদক কে এম রেজাউল করিম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোনায়েম হোসেন, বিবিএমপি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মদন মোহন পাল, আনসার ও ভিডিপি কর্মকর্তা হাফিজা খাতুন, বিজিবি কোম্পানি কমান্ডার আমিনুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি চন্দ্রকান্ত মল্লিক, ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম ও এজিএম মাসুম বিল্লাহ।

সভায় বক্তারা বলেন, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে প্রশাসনের পাশাপাশি সব সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। অপরাধ ও মাদক নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

এ সময় আগামী ডিসেম্বর মাসকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি সীমান্ত এলাকায় নজরদারি জোরদার এবং অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবিকে আরও তৎপর ও সতর্ক থাকার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।