নিজস্ব প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় অনুমোদিত ‘সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতি’র ২০২৬ সালের নির্বাচনে ১৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
শুক্রবার ঘোষিত নির্বাচনী ফলাফলে এ তথ্য জানানো হয়। ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সুমিত কুমার ঘোষ এবং সেক্রেটারি পদে মির্জা সুলতানা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া সহ-সভাপতি পদে তাজিম হোসেন ও জি. এম সায়েদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি পদে আল্লামা ইকবাল ও মো. শরিফুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে মো. জাহাঙ্গীর আলম নির্বাচিত হয়েছেন। সমিতির অন্যান্য নির্বাচিত কর্মকর্তারা হলেন—সাংগঠনিক সম্পাদক: মো. আলী হোসেন (টুটুল)প্রচার সম্পাদক: মো. রেজাউল ইসলামসংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক: জাকির হোসেন, দপ্তর সম্পাদক: মো. রাশেদুজ্জামান,কার্য নির্বাহী সদস্য: মো. আব্দুল হামিদ, মো. আব্দুর রশিদ, মোরতাজা আল মাসুদ এবং মো. ইউসুফ আলী।
নির্বাচনী বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৭নভেম্বর শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের সময়সূচি নির্ধারিত ছিল।
ঘোষিত ফলাফলে নির্বাচন কমিশনের পক্ষে কমিশনার এ. টি. এম আবু হাসানে এবং সহকারী কমিশনার মো. মীর কাশিম ও মো. আহসান হাবিব স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ২০২৪ সালে প্রতিষ্ঠিত এবং লাইসেন্স নম্বর ২৫৬৪ প্রাপ্ত এ সমিতির ঠিকানা সাতক্ষীরা সদরের রাজারবাগান ও সরকারি কলেজ রোড এলাকায় অবস্থিত।##