সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন জেলা ভূমিহীন সমিতির সহ-সভাপতি মানবাধিকার কর্মী মফিজুর রহমান। গত ২৬ নভেম্বর শহরের বিনেরপোতা এলাকায় রাস্তা পারপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাকায় গুরুতর আহত হন।
সে সময় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা সাউথ জন সোনাডাঙ্গা হাসপাতালে আই সি ইউ তে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার আশু সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছেন, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোহাম্মদ কওসার আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সামাদ গাজীসহ জেলা ভূমিহীন সমিতির নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি