নিজস্ব প্রতিনিধি : প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় এক মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে শহরের ম্যানগ্রোভ কনফারেন্স রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লাইট হাউস’ এবং সহযোগী সংস্থা ‘সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশন’-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সীমান্ত উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাফিজুর রহমান।
প্রধান অতিথি ছিলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা লিগ্যাল এইড অফিসার (সিভিল জজ) লিটন দাস। দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক এ এলাহীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জিত দাশ, ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যান ব্যানার্জি, লাইট হাউসের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং কো-অর্ডিনেটর মো. সিদ্দিকুল আলম মামুন। সমাপনী বক্তব্য রাখেন, প্রকল্প কর্মকর্তা মোজাফফর হোসেন।
উন্মুক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, এড. নাজমুর নাহার ঝুমুর, অগ্রগতির সুইট খান, ডিবিসির সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইনসহ অন্যরা। ইউরোপীয় ইউনিয়ন ও কানাডার যৌথ অর্থায়নে পরিচালিত ‘এনশিওরিং সিটিজেনস রাইটস অ্যান্ড ক্লাইমেট জাস্টিস’ প্রকল্পের আওতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মে নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বক্তারা ডিজিটাল যুগে জেন্ডারভিত্তিক সহিংসতা মোকাবিলায় সরকারি-বেসরকারি সংস্থা ও গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা প্রযুক্তিগত সহিংসতা প্রতিরোধে নানা মতামত তুলে ধরেন। ##