সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় যুবদলের আংশিক কমিটি ঘোষণা, আনন্দ মিছিলগণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলনসাতক্ষীরা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি মুকুল, সম্পাদক বাবুবিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্তকেঁড়াগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজআশাশুনিতে ওসি জাহাঙ্গীর আরিফের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬দেবহাটায় সিআর পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার৫ হাজার টাকা সম্মানিসহ ৭ দফা দাবিতে সাতক্ষীরায় দলিল লেখক সমিতির সমাবেশসাতক্ষীরায় নতুন আঙ্গিকে চালু হলো ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড ও ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’সাতক্ষীরায় নিষিদ্ধ সংগঠনের নাশকতার চেষ্টা, মামলা ও গ্রেপ্তার ৫
Home » সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ উদ্বোধন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউ উদ্বোধন

কর্তৃক Daily Satkhira

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনারী কেয়ার ইউনিট উদ্বোধন করা হয়েছে।

রবিবার বেলা ১২ টায় মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে অনলাইনে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডাঃ আ ফ ম রুহুল হক। এসময় ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এর উদ্বোধন করেন, সাতক্ষীরা-২ সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ রুহুল কুদ্দুস, সিভিল সার্জন ডাঃ হোসাইন শাফায়েত, প্রেস ক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা. মোখলেছুর রহমান, সাধারন সম্পাদক ডা. মনোয়ার হোসেন, মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. সনজয় কুমার সরকার, ডা. কাজী আরিফ, শিশু ও পুষ্টি বিশেষজ্ঞ ডা. শামছুর রহমান, কার্ডিওলজি ডা. সুমন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, সাতক্ষীরাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমে জরুরি বিভাগ, এরপর পিসিআর ল্যাব ও সর্বশেষ করোনারী কেয়ার ইউনিটের উদ্বোধন করা হয়েছে।

তারা এ সময়, মেডিকেল কলেজ হাসপাতালটি এখন থেকে পূর্ণাঙ্গরুপে সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবে আশাবাদ ব্যক্ত করেন।