প্রেস বিজ্ঞপ্তি :
সামাজিক সেবা, নেতৃত্বের বিকাশ এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে স্মার্ট মেডিকেল সেন্টারের হলরুমে রোটার্য্যক্ট ক্লাব অব সাতক্ষীরার পাস্ট প্রেসিডেন্ট আবুল হোসেন এর পরিচালনায় ২০২৬-২৭ রোটা বর্ষের জন্য সভাপতি কর্ণ বিশ্বাস কেডি এবং সেক্রেটারি মেহেদী হাসান নির্বাচিত হন।
ক্লাবের অন্যসদস্যরা হলেন নতুন কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আতিক মুজাহিদ ও মুজাহিদুল ইসলাম ।
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মো : আমিনুর রহমান । যুগ্ম সম্পাদক শারমিন আক্তার রিয়া, অন্যান্য সদস্যরা হলেন- নূর ইসলাম (ফাইন্যান্সিয়াল সার্ভিস ডিরেক্টর), সাদিয়া সুলতানা (প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর), সুকান্ত দাস (কমিউনিটি সার্ভিস ডিরেক্টর), মোকাররম বিল্লাহ ইমন (ক্লাব সার্ভিস ডিরেক্টর),পূজা সরকার (ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর), আতিক(সার্জেন্ট অ্যাট আরমস)।
নবনির্বাচিত সভাপতি কর্ণ বিশ্বাস কেডি বলেন, আমাদের ক্লাবকে সত্যিকারের পরিবর্তনের একটি প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আগামী এক বছরে আমরা এমন কিছু উদ্যোগ নিতে চাই, যা শুধু রোটার্যাক্ট সদস্যদের নয়, যা সাতক্ষীরার যুবদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, ক্যারিয়ার প্রস্তুতি এবং সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি ও সমাজের অসহায় পরিবার ও শিশুদের পাশে দাড়ানোই আমাদের লক্ষ্য।
নতুন কমিটি সাতক্ষীরা জেলার সামাজিক দায়বদ্ধতা এবং যুবদের ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

