নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় দুই ইউপি সদস্যসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।
বুধবার দুপুরের দিকে চন্দনপুর এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে মাদকসহ তাদের আটক করে খুলনা ২১ বিজিবির সদস্যরা।
আটককৃতরা হলেন, কলারোয়া চান্দুড়িয়া গ্রামের মৃত ইমানুর রহমানের পুত্র ও চন্দনপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য মোস্তফা ফারুক কবির, ২নং ওয়ার্ডের মেম্বর ও কাদপুর গ্রামের রবিউল ইসলামের পুত্র নিজাম উদ্দীন মন্টু, একই গ্রামের মৃত সামসুর রহমানের পুত্র দেলোয়ার হোসেন, চান্দুড়িয়া গ্রামের মোহাম্মাদ আলীর পুত্র আব্দুস সালাম।
খুলনা ২১ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সুবেদার সাইদুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা কলারোয়া চন্দনপুর এলাকার সোহাগ ডাক্তারের দোকানের মধ্যে অভিযান পরিচালনা করে। এসময় সেখানে থাকা দুই ইউপি সদস্যরাসহ চারজনকে তল্লাশী করে ৪৬টি পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাদের কাছে ৫টি মোবাইল জব্দ করা হয়।

