সাতক্ষীরা প্রেসক্লাবের নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম।
এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক এম বেলাল হোসাইন, অর্থ সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য কাজী জামাল উদ্দিন মামুন, সরদার আসাদুজ্জামানসহ অন্যারা।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সম্প্রতি এনডিসির কাছে ভ্রাম্যমান আদালতে অভিযানের তথ্য চাইনে গিয়ে অসাদাচরনের শিকার হন সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), বাংলাভিশন ও টাইম অব বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান। সভায় উপস্থিত সকলেই এঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বর্তমানে অবাধ তথ্য প্রবাহের যুগে জেলা প্রশাসনের একজন কর্মকর্তার কাছে এধরনের আচরণ প্রত্যাশিত নয়। শুধু তাই নয় তার অফিসে আসাদুজ্জামান কে স্বশীরে হাজির হয়ে তার সাথে দেখা করার মত উদ্ধত আচরণ ও করেন এনডিসি তাজুল ইসলাম । একজন দায়িত্বশীল কর্মকর্তার এমন দায়িত্বজ্ঞানহীন আচরনের তীব্র নিন্দা জানান বক্তারা।
উল্লেখ্য: গত ২৯ জুলাই শহরের ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। সেখানে এনডিসি উপস্থিত থাকায় তার কাছে তথ্যের জন্য যোগাযোগ করেন সাংবাদিক আসাদুজ্জামান। সে সময় এনডিসি তথ্য না দিয়ে উদ্ধতপূর্ণ আচরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি

