প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরার আশাশুনিতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রমে অগ্রগতি সাধনের লক্ষ্যে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সমন্বয় কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু।
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী নার্গিস সুলতানার সঞ্চালনায় সভায় গ্রাম আদালতের বিভিন্ন কার্যক্রম, মামলা নিষ্পত্তি, নথিপত্রের সঠিক রক্ষণাবেক্ষণ এবং মামলার জট কমাতে স্থানীয় ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু বলে, গ্রাম আদালত মামলা পরিচালনা হলে উচ্চ আদালতে মামলার জট কমবে। আমরা চাই মানুষ যেন গ্রাম আদালতের মাধ্যমে দ্রুত ন্যায়বিচার পায়।
সভায় উপস্থিত কর্মকর্তারা গ্রাম আদালতকে আরও গতিশীল ও ফলপ্রসু করে তোলার জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

