বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল সি.আর দত্ত(বীর উত্তম) এর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী এবং মানবাধিকারকর্মী ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য রঞ্জন কর্মকারের আকস্মিক মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের জেলার সভাপতি বিশ^জিৎ সাধু।
যুগ্ম সাধারণ সম্পাদক নিত্যানন্দ আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক বিশ^নাথ ঘোষ, জেলা মন্দির সমিতির সভাপতি এড.সোমনাথ ব্যানার্জি, প্রেসিডিয়াম সদস্য সুধাংশু শেখর সরকার, খ্রিষ্টান এসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি স্বপন বৈরাগী, সদর উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক বাসুদেব সিংহ, জেলার সাংগঠনিক সম্পাদক অসীম কুমার দাশ সোনা, যুব ঐক্য পরিষদের আহবায়ক অমিত কুমার ঘোষ, ছাত্রঐক্য পরিষদের সভাপতি সুজন বিশ^াস, প্রদ্যুত ঘোষ, রায় দুলাল চন্দ্র এবং প্রবীর পোদ্দার প্রমুখ।
মেজর জেনারেল সিআর দত্ত(বীর উত্তম), রঞ্জন কর্মকার এবং নেপালে ভয়াবহ বন্যার নিহতের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। এছাড়া প্রেসিডিয়াম সদস্য নিমচন্দ্র ভৌমিকের রোগমুক্তি কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি

