নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে যুবদল। মঙ্গলবার বিকেল চারটার দিকে জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ব্লিচিং পাউডার ছিটানো ও মশকবিরোধী ওষুধ প্রয়োগের ও লিফলেট বিতরনের মাধ্যমে এই কার্যক্রম চালানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে শহরের খুলনা রোড মোড়, সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকা, এসপি বাংলো মোড় ও পলাশপোল এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান সমন্বয়ক আইনাল ইসলাম নান্টার নেতৃত্বে এই পরিচ্ছন্নতা অভিযানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সমন্বয়ক ফরিদ উদ্দিন, সহ-সমন্বয়ক আলিমুজ্জামান আলিম, সদর যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম, পৌর যুবদলের আহ্বায়ক উজ্জ্বল সাধু এবং যুবদল নেতা দেলোয়ার হোসেনসহ জেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
কর্মসূচি চলাকালে নেতারা শহরের সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানান।

