ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর আত্ম*হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে পুরো সংসদীয় এলাকা। অবিলম্বে তাঁর সংসদ সদস্যপদ বাতিল ও ফাঁ*সির দাবিতে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলার সচেতন নাগরিক কমিটির ব্যানারে শ্যামনগর বাসস্ট্যান্ড সংলগ্ন সাতক্ষীরা-মুন্সিগঞ্জ মহাসড়কে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে সর্বস্তরের মানুষের পাশাপাশি বক্তব্য রাখেন নওয়াবেকী হাইস্কুলের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মিঠু, নূরনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবু ইউসুফ এবং বিএনপি নেতা আবুল কালামসহ অনেকে।
সমাবেশে বক্তারা বলেন, এমপি গাজী নজরুলের কথিত দ্বিতীয় স্ত্রী মরিয়মকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তাই অবিলম্বে তাঁকে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জোরালো দাবি জানান তাঁরা। একই সঙ্গে তাঁরা বর্তমান সংসদ সদস্যের পদ বাতিল করে এ আসনে পুনরায় নির্বাচনের দাবি জানান।
প্রতিবাদ সমাবেশ শেষে ক্ষুব্ধ সাধারণ মানুষ এমপি গাজী নজরুলের কুশপত্তলিকা দাহ করে ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
এর আগে গত ২০ জুলাই ঢাকার একটি আবাসিক হোটেলে তরুনী মরিয়মের সাথে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রথমে গাজী নজরুল সমর্থকরা এটিকে এআই দাবি করলেও ২২ জুলাই মরিয়ম তার দ্বিতীয় স্ত্রী দাবি করেন। এবং গত ১৭ জুন তাকে ইসলামী শরিয়ত মোতাবেক বিবাহ করেন মর্মে দাবি করেন। এঘটনায় তার সদস্য পদ বাতিলসহ শাস্তির দাবিতে ফুঁসে উঠে শ্যামনগরের মানুষ। পরে নৈতিক স্খলনের দায়ে দল থেকে বহিস্কার করে জামায়াত ইসলামী। পরে ওই তরুনী মরিয়মও নিজেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেন।
এদিকে মরিয়মের মামা গাজী নজরুল ইসলামের সাবেক গাড়ী চালকে হত্যার চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী ওবায়দুর রহমান। উক্ত গত ২০ সেপ্টেম্বর ঢাকা হাইকোর্টে হাজির হয়ে আগামী জামিন গ্রহণ করেন। ওই দিন সন্ধ্যার পর ন্যাম ভবন থেকে মরিয়মের মরদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এরপর আবারো উত্তপ্ত হয়ে ওঠে শ্যামনগর।#

