আমার বাংলাদেশ পার্টি(এবিপার্টি) সাতক্ষীরা সদর উপজেলা শাখার ২৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
২৭ অক্টোবর ২৬ তারিখে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ব্যারিস্ট্রার আযম খান, প্রফেসর ড. অহাব মিনার(অব:মেজর) এবং দপ্তর সম্পাদক এড. আল মামুন রানা স্বাক্ষরিত এক পত্রে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক মো: ওয়ালীউল্লাহ, যুগ্ম আহবায়ক ইঞ্জি মো: আবিদ হোসেন, সদস্য সচিব মো: ইমরুল হাসান, যুগ্ম সম্পাদক চন্দ্র শেখর রাহা রতন এবং খাদিজা খাতুন কে যুগ্ম সদস্য সচিব করে। এছাড়া বাকীদের সদস্য করে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়। ###

