নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ অঞ্চলের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিএনপি নেতা প্রয়াত তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার সাতক্ষীরা পাবলিক লাইব্রেরিতে সদর উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী।
বক্তব্যে তাসকিন আহমেদ চিশতী বলেন, প্রয়াত তরিকুল ইসলাম ছিলেন জাতীয়তাবাদী আদর্শের এক নিবেদিত প্রাণ। দেশের দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং বিএনপিকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। তাঁর রাজনৈতিক জীবন থেকে শিক্ষা নিয়ে বর্তমান আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব রবিউল ইসলাম এবং জেলা ওলামা দলের সদস্যসচিব সাইফুল্লাহ আল কাফি।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আনারুল ইসলাম, সদস্যসচিব সাইলু রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওজিয়ার রহমান, পৌর ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পলাশ, ১ নম্বর ওয়ার্ডের সভাপতি শফিকুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি শফিকুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি ইসার আলী ও সাংগঠনিক সম্পাদক সুরত আলী।
ইউনিয়ন পর্যায়ে দলীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন ফিংড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরনবী খান বিকু, কুশখালী ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, আগরদাঁড়ি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আবু সিদ্দিক, বল্লী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শের আলী, ব্রহ্মরাজপুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোস্তফা আরিফুর রহমান এবং বাঁশদহা ইউনিয়নের সিনিয়র সহসভাপতি এইচ এম কামরুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম।
একই সঙ্গে ঘোনা, শিবপুর, ভোমরা, বৈকারী ও ধূলিহার ইউনিয়ন বিএনপি, কৃষক দল, যুবদল ও ছাত্রদলের স্থানীয় বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা পর্ব শেষে প্রয়াত নেতা তরিকুল ইসলামের আত্মার মাগফিরাত এবং দেশের সার্বিক শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

