নিজস্ব প্রতিনিধি : আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে রোববার অনুষ্ঠিত হয়।
সভায় হলুদ সাংবাদিকতা বন্ধে ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়া, সংঘবদ্ধ অপরাধীচক্রের অপতপরতা দমন,মাদক ও মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ,যানজট নিয়ন্ত্রণে কারযকর ব্যবস্থা গ্রহণ, আলোচিত কয়েকটি হত্যা মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার,বাল্যবিয়ে বন্ধ করাসহ অন্যান্য সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হাসেম, এনএসআইয়ের যুগ্ন পরিচালক,বিজিবি’র উপ-অধিনায়ক, সরকারি দু’কলেজের অধ্যক্ষ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক তাশকিন আহমেদ চিশতি, প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন,ফরিদা আক্তার বিউটিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপসিথত ছিলেন।

