আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার এক আসামিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) আশাশুনি থানার পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আশাশুনি থানার মামলা নং-২২ (০৬) ২৬-এর আসামি মোঃ মুরশিদ আলম (৩৯)। তিনি আশাশুনি সদরের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি ৬ নম্বর আশাশুনি সদর ইউনিয়নের সৈনিক লীগের সভাপতি।
অপরজন হলেন, আশাশুনি থানার মামলা নং-১০ (১০) ২৬-এর আসামি মোর্ত্তাজুল ইসলাম (৩৫)। তিনি উপজেলার শ্রীকলস গ্রামের মোঃ বাবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত দুই আসামিকে দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

