সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
২১ নভেম্বর ২৬ তারিখে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত একপত্রে মো: সাহার উজ-জামান শিহাব কে সভাপতি এবং মো: সিরাজুম মুনিরকে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটির অনুমোদন দেন।
অন্যান্য নেতৃবৃন্দ হলেন সিনিয়র সহ-সভাপতি তাহারিমা আফরোজ তুলি, সহ-সভাপতি প্রান্ত কর্মকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক প্রীতম কুমার, সাংগঠনিক সম্পাদক ইমু হোসেন রানা। উক্ত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

