প্রেস বিজ্ঞপ্তি : লিভার বা যকৃতের জটিল রোগ নির্ণয়ে আর প্রচলিত যন্ত্রণাদায়ক ‘লিভার বায়োপসি’ বা কাঁটাছেঁড়ার প্রয়োজন নেই। অত্যাধুনিক নন-ইনভেসিভ প্রযুক্তি ‘ফাইব্রোস্ক্যান’ (FibroScan)-এর মাধ্যমে মাত্র ৫ থেকে ৮ মিনিটেই সম্পূর্ণ ব্যথামুক্ত উপায়ে ফ্যাটি লিভার ও লিভার সিরোসিস এর সঠিক অবস্থা নির্ণয় করা সম্ভব।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর দুপুর ১২টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এই আধুনিক রোগ নির্ণয় পদ্ধতি এবং ‘নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ’ (NAFLD)-এর চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে এক বিশেষ সায়েন্টিফিক সেমিনার (সিএমই) অনুষ্ঠিত হয়েছে।
হাসপাতালের কনফারেন্স রুমে এই সেমিনারে সভাপতিত্ব করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ।
ফ্রান্সের খ্যাতনামা চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান ইকোসেন্স (Echosens)-এর ডিস্ট্রিবিউটার কেএনএস কানাডা বিডি (KNS Canada BD)- এর আয়োজনে এবং মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের উদ্যোগে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালটির মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ ডা. আশফাক আহমেদ সিদ্দিকী এবং কেএনএস কানাডা বিডির বাংলাদেশ কান্ট্রি হেড ডা. তাসরিনা রহমান।
কেন ‘ফাইব্রোস্ক্যান’ লিভার চিকিৎসায় যুগান্তকারী?
সেমিনারে বিশেষজ্ঞ চিকিৎসকরা ফাইব্রোস্ক্যান প্রযুক্তির কার্যকারিতা ও ক্লিনিক্যাল গুরুত্ব তুলে ধরে জানান প্রচলিত লিভার বায়োপসিতে সুঁই ফুটিয়ে মাংসপেশি সংগ্রহ করতে হয়, যাতে রক্তপাত ও জটিলতার ঝুঁকিপূর্ণ। যাদের ফ্যাটি লিভার, দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি ও সি, ডায়াবেটিস, স্থূলতা, উচ্চ কোলেস্টেরল কিংবা পোর্টাল হাইপারটেনশনের ঝুঁকিতে থাকা রোগীদের সিরোসিস প্রতিরোধে এটি প্রাথমিক পর্যায়েই রোগ শনাক্ত করতে পারে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেএনএস কানাডা বিডির অ্যাডমিন অ্যান্ড এইচআর ম্যানেজার আহসানুল হক, চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. দেবপ্রসাদ অধিকারী, ডা. কল্যাণশীষ সরদার, ডাঃ মানুষ কুমার মন্ডল, ডাঃ প্রভাত কুমার সরকার, ডাঃ খাইরুল বাশার, ডাঃ আসাদুল্লাহ আল গালিব, ডাঃ মোঃ হাবিবুর রহমান, ডাঃ বাপ্পাদিত্য গাইন, ডা. অনিন্দ্য দাস সৌরভসহ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ এবং সাতক্ষীরায় ফাইব্রোস্ক্যানের স্থান স্মার্ট মেডিকেল সেন্টার, খুলনা রোড মোড় সাতক্ষীরার ব্যবস্থাপনা পরিচালক প্রভাষক আব্দুল্লাহ আল মামুন।
সেমিনার শেষে বক্তারা আশা প্রকাশ করেন, সাতক্ষীরা অঞ্চলে ফাইব্রোস্ক্যান প্রযুক্তির সহজলভ্যতা এবং চিকিৎসকদের মাঝে এর সঠিক ব্যবহার বৃদ্ধি পেলে লিভার সিরোসিস ও লিভার ক্যানসারের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

