সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় জেলা লিগ্যাল এইড কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিতপ্রকাশিত সংবাদের প্রতিবাদ যুবদল নেতা সুমনের: অপসাংবাদিকতার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনফেক ফেসবুক ও ইনস্টাগ্রাম আইডি খুলে ছবি বিকৃতি ও ব্ল্যাকমেইলিং সাতক্ষীরায় থানায় জিডিসখিপুরের ৭ নম্বর ওয়ার্ডে শিশুদের মাঝে খেলাধুলার পোশাক বিতরণসাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভাতালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনসাতক্ষীরা সদরের লাবসায় ‘পাবলিক হেয়ারিং’অনুষ্ঠিতসাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত সড়ক নিয়ে কল্যাণ ব্যানার্জি’ ফেসবুক আইডির পোস্ট: ব্যবস্থা গ্রহণে মন্ত্রণালয়ের নির্দেশআশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে : এমপির ঘটনাস্থল পরিদর্শনদেবহাটায় মাসিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা
Home » পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় আশাশুনিতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় আশাশুনিতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

কর্তৃক daily satkhira
পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় আশাশুনিতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিনিধি :
আশাশুনি থানার পুলিশ কর্মকর্তা এস আই শ্যামা প্রসাদ রায়ের বিরুদ্ধে চাঁদাবাজির সংবাদ প্রকাশের পর জাতীয় দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার আরিফুল ইসলামকে দফায় দফায় কৈফিয়েত তলব, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতারের ভয় ও প্রাণনাশের হুমকি প্রদান করা হয়েছে ।

সাংবাদিককে আশাশুনি উপজেলা যুবদলের সাবেক সদস্য আবু জাহিদ সোহাগ তার বাউশুলি মৎস্য ঘেরে যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সাদিক আনোয়ার ছোট্টুর মারফত ডেকে নিয়ে সাংবাদিক আরিফুলের কাছে কৈফিয়েত তলব ও মিথ্যা মামলা দিয়ে জেল খাটানোর হুমকি প্রদান করেন সোহাগ। এরপর এস আই শ্যামার বিরুদ্ধে আপন বাংলার প্রকাশিত রিপোর্ট অনলাইন থেকে মুছে ফেলার কথা বলেন।

এসময় সোহাগের ইশারায় যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সাদিক আনোয়ার ছোট্টু সাংবাদিক আরিফুলকে পিটিয়ে মেরে ফেলার হুমকি প্রদান করে বলেন সাংবাদিকরা সব কসাই হয়ে গেছে আশাশুনি প্রেসক্লাবে আমি তালা ঝুলিয়ে দিব।

অনুসন্ধানের মাধ্যমে জানা গেছে এস আই শ্যামা ২০১৩ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সাতক্ষীরায় কয়েকটি থানায় কর্মরত ছিলেন । বর্তমানে তিনি আশাশুনি থানায় কর্মরত আছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শ্যামার বিরুদ্ধে বিএনপি জামায়াতের নেতা কমীদের উপর হামলা, মামলা ও ক্রস ফায়ারের ভয় দেখিয়ে জিম্মি করে কোটি টাকার অধিক আদায় করার অভিযোগ রয়েছে।