নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ দুই মাস নিষেধাজ্ঞা শেষে রোববার (১ মার্চ ) থেকে সুন্দরবনে কাঁকড়া ধরতে যাচ্ছেন জেলেরা। বনবিভাগের কাছ থেকে অনুমতি নিয়ে সুন্দরবনে যাচ্ছেন তারা। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সুন্দরবনে কাঁকড়া ধরতে যাওয়াগ্ন বনজীবীদের স্বস্তি ফিরে এলেও দস্যু আতঙ্কে আতঙ্কিত তারা।
বনবিভাগ সূত্রে জানা যায়,প্রজনন মৌসুম হওয়ায় জানুয়ারি ও ফেব্রুয়ারি জেলেদের সুন্দরবনে প্রবেশ ও কাঁকড়া ধরার অনুমতি বন্ধ রাখা হয়েছিল। রোববার থেকে বন বিভাগের অনুমতি নিয়ে জেলেরা সুন্দরবনে প্রবেশ করতে পারছেন।
তবে সুন্দরবনে প্রবেশ করতে পারলেও ডাকাত আতঙ্কে রয়েছেন জেলেরা।
এবিষয়ে শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকার বাসিন্দা আতাউর রহমান জানান,‘‘ এতদিন অনেক কষ্টে ছিলাম। ধার-দেনা করে চলেছি। সুন্দরবনে কাঁকড়া ধরতে যেতে পারলেও ডাকাত আতঙ্কে রয়েছি। ‘’ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে তৎপর হওয়ার আহবান জানান তিনি।
সুন্দরবন,সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ)মশিউর রহমান জানান,কাঁকড়ার প্রজনন মৌসুম হওয়ায় ২ মাস কাঁকড়া ধরা বন্ধ ছিল। আজ থেকে বনবিভাগের অনুমতি নিয়ে তারা সুন্দরবনে কাঁকড়া ধরতে পারবে।

