ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাতক্ষীরার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৭ রমজান লেকভিউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ ।
বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মাসুম, কলারোয়া সরকার কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম, উপাধাক্ষ্য মোঃ আতিয়ার রহমান,
বাগেরহাটের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ শাহিনুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যাপক ড.মো: শাহিনুর রহমান, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (তদন্ত) মিঠুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার সাতক্ষীরা সদর সার্কেল মোঃ শাহিনুর চৌধুরী,
সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোঃ সহিদুর রহমান, জনতা ব্যাংকের ডিজিএম মোঃ রোকুনুজ্জামান, সোনালী ব্যাংকের এজিএম মোঃ মুজিবুর রহমান, শেখ সালাউদ্দীন , তালা সরকারি বালিকা বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক অলোক তরফদার, কালিগঞ্জ সরকার পাইলট বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আবু হাসান,
সাতক্ষীরা বারের সিনিয়র আইনজীবী সোমনাথ ব্যনার্জী, একিউএম কুদরত – ই- মজিদ সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ।
ইফতার মাহফিল পরিচালনা করেন জীবন বীমা কর্পোরেশন এর সাতক্ষীরা জেলা ম্যানেজার শেখ রেফাজুর রহমান বিমান।
ইফতার মাহফিলের আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ মাহফুজুর রহমান,সদস্য সচিব ছিলেন মোঃ কামরুজ্জামান এবং সদস্যযথাক্রমে অহিদুজ্জামান, আকবর আলী, হাবিবুর রহমান, মো: নাসির উদ্দীন।

