: সাতক্ষীরায় নির্মানাধীন ভবনের কাজ নিয়ে দুপক্ষের মধ্যকার একটি বিরোধ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মীমাংসা করা হয়েছে।
গত ২৫ অক্টোবরের প্রথম পক্ষ মো. শহিদুল ইসলাম সাইদুল (৪৪), পিতা- শেখ আশরাফ হোসেন, থানা ও জেলা- সাতক্ষীরা এবং দ্বিতীয় পক্ষ আব্দুর রাজ্জাক শিকদার (৪৮), পিতা- ইসমাইল শিকদার, সাং- রসুলপুর, থানা ও জেলা- সাতক্ষীরাসহ দুপক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরবর্তী দুপক্ষ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করে। এর প্রেক্ষিতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় স্থানীয় মুরুব্বিদের হস্তক্ষেপে উভয় পক্ষ একত্রিত হয়ে বসে বিষয়টি সৌহার্দ্যপূর্ণভাবে মিটিয়ে নেন।
মীমাংসাকালে উপস্থিত ছিলেন মো. আছাদুল ইসলাম, আবদুল্লাহ সরদার, তফুর আলী, শামছুর রহমান, মামুন হোসেন, আবদুল বারী, আব্দুল করিম ও আবদুস সেলিমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। মীমাংসা অনুযায়ী, উভয় পক্ষের মধ্যে আর কোনো বিরোধ বা ক্ষোভ রইল না। ভবিষ্যতে এই বিষয় নিয়ে কোনো ধরনের মামলা-মোকদ্দমা বা গোলযোগ সৃষ্টি করা হবে না বলে উভয় পক্ষ অঙ্গীকারবদ্ধ হয়েছেন। এছাড়া, উক্ত বিল্ডিংয়ে যেকোনো শ্রমিক কাজ করতে পারবেন এবং এ নিয়ে কারো কোনো আপত্তি থাকবে না বলে সিদ্ধান্ত হয়। স্থানীয়দের উপস্থিতিতে উভয়পক্ষ উক্ত আপোষনামা পড়ে শুনে স্বাক্ষর করেন। প্রেস বিজ্ঞপ্তি

