নিজস্ব প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ মে শুক্রবার সকাল ৮টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
উপজেলা ইমারত নির্মাণ টাইলস ও মোজাইক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামীম হোসেন বাবুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, পৌর যুবদলের আহবায়ক আলী শাহীন, সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব মাসুম রানা সবুজ, জেলা টাইলস দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তপু, বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আলম, রফিকুল ইসলাম মন্টু,ফিংড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহর আলীসহ অন্যরা।
বক্তারা বলেন, এতদিনের শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। তাদের মজুরি নিয়ে তালবাহানা করা হয়। তবে বর্তমান সরকার শ্রমিকের মজুরি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি দেয়নি। কিন্তু বর্তমান সরকার শ্রমিকের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধ পরিকর।

