নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ‘৪ দলীয় কাবাডি টুর্নামেন্ট ২০২৬’।
শুক্রবার (৩১ জুলাই) ঐতিহাসিক পুরাতন সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার দক্ষিণ পার্শ্বস্থ আম বাগান চত্বরে দিনব্যাপী এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। লায়ন ক্লাব পূর্বপাড়া, পুরাতন সাতক্ষীরা-এর সার্বিক ব্যবস্থাপনায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী এই খেলা দেখতে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা ভিড় জমান।
সকালে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয় এবং পরবর্তীতে বিকেল ৪টায় চরম উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে। ফাইনাল খেলায় লায়ন্স ক্লাব ৩৪ পয়েন্ট পেয়ে বলাকা ক্লাব ২২ পরাজিত করে।
আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুফতি মোঃ আক্তারুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আব্দুল হাকিম ও আবু মুসা।
সার্বিক সহযোগিতায় ছিলেন, আলাল উদ্দিন সরদার, জাহাঙ্গীর আলম (সাবেক সদস্য সচিব জেলা তাঁতি দল) , রহমত আলীম, রফিকুল ইসলাম, তারেক মাহমুদ, ছোট খোকন, ইলিয়াস, মোস্তফা কামাল প্রমুখ
বক্তরা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডিকে তরুণ প্রজন্মের মাঝে জনপ্রিয় করে তুলতে এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এমন টুর্নামেন্টের আয়োজন নিয়মিত অব্যাহত থাকবে। স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও চমৎকার এই টুর্নামেন্ট উপভোগ করে আয়োজকদের ধন্যবাদ ও সাধুবাদ জানান।##

