বাংলাদেশ ভুমিহীন আন্দোলনের আয়োজনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৫০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বাংলাদেশ ভূমিহীণ আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা সভাপতি মোঃ আশরাফুল ইসলাম গাজী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভুমিহীন আন্দোলন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুস সাত্তার ও এ্যাডভোকেট খগেন্দ্র নাথ ঘোষ, কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা মোঃ আহম্মাদ আলী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌর সভাপতি আনোয়ার হোসেন (খোকন), সাধারণ সম্পাদক মিজানুর রহমান লাবলু, দপ্তর সম্পাদক মোঃ রাজ আহমেদ লাভলু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গফফার, মনিরুজ্জামান মনি, মোঃ রাজু হোসেন, মোঃ রেজাউল ইসলাম, মুহাম্মদ হাবিবুল্লাহ বাহার সহ জেলা-উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আহম্মদ আলী।

