জুলফিকার আলি : সাতক্ষীরায় কলেজ শিক্ষক প্রভাষক পদ থেকে সহকারি অধ্যাপক পদে পদোন্নতিতে সাতক্ষীরা জেলায় প্রতিনিধি হিসাবে মনোনয়ন পেয়েছেন সাতক্ষীরা সদরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপি ও নীতিমালা ২০২৫ এর ১১.৪ এবং ১১.৫ নং অনুচ্ছেদ অনুযায়ী বেসরকারি কলেজে কর্মরত প্রভাষক পদ থেকে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি প্রদানের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটিতে মহাপরিচালক মহোদয়ের সাতক্ষীরা জেলার জেলা প্রতিনিধি হিসেবে গত ২৯ শে জুলাই ৩৭.০২৪৭০০.০০০.০০১.১২.০১৬১.২৬. ১৬১ নং স্মারকের প্রেক্ষিতে অধ্যক্ষ খলিলুর রহমানকে এ মনোনয়ন দেয়া হয়েছে।
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক ও উচ্চশিক্ষা, খুলনা অঞ্চলের শিক্ষক পদোন্নতিতে সাতক্ষীরা জেলার প্রতিনিধি হিসেবে অধ্যক্ষ খলিল এ দায়িত্ব পাওয়ায় অধ্যক্ষ মহোদয় কে অভিনন্দন জানিয়েছেন, কলেজটির শিক্ষক- শিক্ষিকা, মন্ডলী, কর্মচারী ও পরিচালনা কমিটির সহ সচেতনমহল।

