নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন পদধারী নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার ভোর রাতে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন , পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা পাড়া এলাকার মহিত গাজীর ছেলে ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ আহম্মেদ ওরফে আপন (২২), সুলতানপুর এলাকার খোকন মোল্যার ছেলে ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন আলম (২৭), এবং ওয়ার্ড ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক মো. শামিম হোসেন (২৩)।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা নিয়মিত মামলার পলাতক আসামি ছিলেন। তাদের গ্রেপ্তারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ##

