দেবহাটা প্রতিনিধি : দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে দেবহাটা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশের একটি আভিযানিক দল।
গ্রেপ্তারকৃতরা হলেন—দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামের শেখ সালাউদ্দিনের ছেলে মোঃ শাওন শেখ (২৩), বর্তমানে চাঁদপুর এলাকায় বসবাস করেন এবং মাঝ সখিপুর গ্রামের মোঃ সেলিম গাজীর ছেলে মোঃ নয়ন হোসেন (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, দেবহাটা থানার মামলা নং-১০, তারিখ ২৭ নভেম্বর ২০২৬-এর এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর শুক্রবার (২৭ নভেম্বর) বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

