জুলফিকার আলী : সাতক্ষীরা সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান শিক্ষাক্ষেত্রে ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য বেগম খালেদা জিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড -২০২৬ সম্মাননা স্মারক ও পদক পেলেন।
গত ২০ শে নভেম্বর ২০২৬ বেগম খালেদা জিয়া সাংস্কৃতিক পরিষদ কর্তৃক আয়োজিত ঢাকার তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পুরস্কার অধ্যক্ষ খলিলুর রহমানকে প্রদান করা হয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাংস্কৃতিক পরিষদ এর সম্মানিত সভাপতি ওমর আলী ও সাধারণ সম্পাদক মাসুদ রানা স্বাক্ষরিত বেগম খালেদা জিয়া গোল্ডেন অ্যাওয়ার্ড – ২০২৬ এর সনদ প্রদান প্রদান করা হয়।
অধ্যক্ষ খলিলুর রহমান উক্ত পদক প্রাপ্তিতে ঝাউডাঙ্গা কলেজ পরিবার এবং এলাকাবাসী গর্বিত।

