নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের গড়েরকান্দায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গড়েরকান্দা মৃত্যু ফান্ড কার্যালয়ে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল শিরোমনির উদ্যোগে অনুষ্ঠিত ক্যাম্পে একশতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সাইড সেভার্স এর অর্থায়নে গড়েরকান্দা মৃত্যু ফান্ড ও জেলা ভূমিহীণ সমিতির আয়োজনে ক্যাম্পে উপস্থিত ছিলেন, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, সহ-সভাপতি মফিজুর রহমান, দলিত পরিষদের গৌর দাশ, গড়েরকান্দা মৃত্যু ফান্ডের সভাপতি বেলাল হোসাইনসহ অন্যরা। এসময় বিনামূল্যে চোখের ড্রফ এবং চশমা প্রদান করা হয়। ##

