নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে সাতক্ষীরায় পথচারী ও সাধারণ মানুষের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে এ ইফতারি বিতরণ কর্মসূচির আয়োজন করেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্য।
এসময় রোজাদার মানুষের মাঝে ইফতারি সামগ্রী বিতরণের পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় উপস্থিত সাধারণ মানুষের কাছে দোয়া প্রার্থনা করা হয়।
ইফতারি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মনি, সাতক্ষীরা সদর থানা ছাত্রদলের সদস্য জাহিদুল বাসার, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুর রহমান, সাতক্ষীরা পৌর ছাত্রদলের সদস্য লাবিব বিন ইলিয়াস, ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বাদশা এবং সাতক্ষীরা টেকনিক্যাল কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাসিকুল ইসলাম।
এছাড়াও ছাত্রদল নেতা সুমন, মুরাদ, প্রান্ত, তাজিম, সামি, বর্ষণ, নিলয়, রাকিবসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতৃবৃন্দ বলেন, রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ অব্যাহত থাকবে।

