নিজস্ব প্রতিনিধি ঃ সৌদি আরবের সাথে মিল রেখে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় ২০ গ্রামের মানুষ পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে।
শুক্রবার সকাল ৮টায় সাতক্ষীর সদর উপজেলার বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মহব্বত আলী।
ঈদের নামাজে সাতক্ষীরার ইসলামকাটি, গোয়ালচত্তর, ভাদড়া, ঘোনা, ভাড়–খালি, মিরগিডাঙ্গাসহ প্রায় ২৫ গ্রামের মানুষ অংশ গ্রহণ করেন।
পুরুষ ও মহিলা সেখানে শতাধিক মানুষ নামাজ আদায় করেছেন। সাতক্ষীরা সদরের বাউকোলা,, আখড়াখোলা, তলুইগাছা, কলারোয়ার সোনাবাড়িয়া, তালার ইসলামকাটি, খলিল নগর, পাইকগাছাসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা ঈদের নামাজে অংশ গ্রহন করেছেন বলে জানা গেছে।
বাউকোলা পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মহাব্বত আলী জানান, আমরা রমজান মাসের চাঁদ দেখে রোজা থাকি এবং শাওয়াল মাসের ১ তারিখে চাঁদ দেখে ঈদের নামাজ আদায় করি। আমরা সৌদি আরবের সাথে মিল রেখে আজ ঈদের নামাজ আদায় করেছি।##

