নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় স্বপ্ন সিঁড়ির উদ্যোগে প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউটদের অংশগ্রহণে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ মার্চ) শহরের সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সকালে জাতীয় পতাকা উত্তোলন ও প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আলোচনা সভা, অভিজ্ঞতা বিনিময় ও আনন্দঘন বিভিন্ন পর্বে অংশ নেন রোভার স্কাউটরা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বপ্ন সিঁড়ি সাতক্ষীরার সভাপতি নাজমুল হক। সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান পলাশ, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের সহ-সভাপতি ইদুজ্জামান ঈদ্রিস, সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের কমিশনার রেজাউল করিম, স্বপ্ন সিঁড়ির সাবেক সভাপতি আলতাপ হোসেন, জেলা রোভার স্কাউটসের কোষাধ্যক্ষ কাজী আব্দুস সবুর এবং সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর বাসুদেব বসু বলেন, তরুণদের স্বপ্ন ও উদ্যোগই একটি সংগঠনকে এগিয়ে নিয়ে যায়। স্বপ্ন সিঁড়ি যে ধারাবাহিকভাবে রোভারদের একত্রিত করছে, তা সত্যিই প্রশংসনীয়। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
অনুষ্ঠানে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় স্বপ্ন সিঁড়ি সাতক্ষীরার সহ-সভাপতি এসএম বিপ্লব হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন মো. জামাল উদ্দিন, মাতঙ্গিনী মণ্ডল, শাহাজান আলী, অহিদুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, বিশ্বজিৎ ঘোষ, সাইদুর রহমান সাইদ, অতনু বোস, আবু সাইদ, প্রীতম দাশসহ অনেকে।
দিনব্যাপী এ মিলনমেলা প্রাক্তন ও বর্তমান রোভার স্কাউটদের মধ্যে একাত্মতা, বন্ধুত্ব ও স্কাউটিং চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একইসঙ্গে এটি অংশগ্রহণকারীদের মাঝে আনন্দঘন এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

