প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা দিবা-নৈশ কলেজের অধ্যক্ষ এ কে এম সফিকুজ্জামান এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৮ এপ্রিল ২০২৬ বেলা ১১ টায় কলেজের প্রবেশ পথে সুলতানপুর বড় বাজার সড়কে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন কলেজের উপাধ্যক্ষ মোঃ ময়নুল হাসান। বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন এবং অধ্যক্ষ মহোদয়ের দ্রুত সুস্থতা কামনা করেন।

