জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি শ্রী স্বপন কুমার শীল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদকের প্রতিনিধি হিসেবে শ্রী নিত্যানন্দ আমিনের সঞ্চালনায় সাতক্ষীরা জেলা মন্দিরের নাট মন্দির প্রাঙ্গণে আসন্ন শ্রী শ্রী ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন, পরবর্তী দ্বিবার্ষিক জেলা সম্মেলন উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন এবং সাংগঠনিক বিষয়ে এজেন্ডাভিত্তিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষণাবেক্ষণ বিষয়ক সহসম্পাদক শ্রী বিপ্লব কুমার সাহা। তিনি আগামী জেলা সম্মেলনের বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূুলক বক্তব্য উপস্থাপন করেন। আগামী জন্মাষ্টমী উৎসব প্রতি বছরের ন্যায় আড়ম্বরপূর্ণ রা্লিসহকারে অনুষ্টানের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সর্বসম্মতিক্রমে শ্রী নিত্যানন্দ আমিনকে আহ্বায়ক ও শ্রী অসীম কুমার দাস সোনাকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী দুই মাসের মধ্যে উপজেলা সম্মেলন শেষ করে সেপ্টেম্বর মাসের শেষার্ধে জেলা সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
জেলা সম্মেলনের জন্য সর্বসম্মতিক্রমে শ্রী বিশ্বনাথ ঘোষকে আহ্বায়ক এবং শ্রী অসীম কুমার দাস সোনাকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী বিশ্বজিৎ সাধু, জেলা মন্দির সমিতির সভাপতি শ্রী সোমনাথ ব্যানার্জী, সংগঠনের সহ-সভাপতি গৌর চন্দ্র দত্ত, অধ্যক্ষ শিব পদ গাইন, সাধারণ সম্পাদক শ্রী বিশ্বনাথ ঘোষ, নীলকন্ঠ সোম, শ্রী অসীম কুমার দাস সোনা, এ্যাড. কৃষ্ণ পদ মন্ডল, শ্রী সন্দীপ কুমার রায়, শ্রী নারায়ণ চন্দ্র মজুমদার, শ্রী অমিত ঘোষ বাপ্পা এবং শ্রী সুজন বিশ্বাস প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি

