জুলফিকার আলি :
বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন সাতক্ষীরার বাঁশদহর পাঁচরখী গ্রামের কৃতি সন্তান নূরুল হাফিজ রাজু।
তিনি সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের পাঁচরখী গ্রামের মোঃ বাবর আলী মাষ্টার ও মোছা: জেবুনেচ্ছা খাতুনের জ্যৈষ্ঠ পুত্র।
তিনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করতেছেন । বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১৭২ জনকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করার তথ্য জানানো হয়।
তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৫ তম ব্যাচের কর্মকর্তা।

