দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় পুলিশের অভিযানে ২৫ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাক গাজী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমের নেতৃত্বে এসআই সাহিদুল আলম, এসআই হান্নান মিয়া ও এএসআই সাগর আলীর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগস্ট ২০২৬ তারিখ বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেবহাটা থানার কুলিয়া বাজার সংলগ্ন করিম মার্কেটের সামনে পাকা রাস্তা থেকে ২৫ গ্রাম গাঁজাসহ আব্দুর রাজ্জাক গাজীকে আটক করা হয়।
আটক আব্দুর রাজ্জাক গাজী উত্তর কুলিয়া গ্রামের মৃত আমান গাজীর ছেলে।
পরে এসআই সাহিদুল আলম বাদী হয়ে দেবহাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ০৬।
দেবহাটা থানার ওসি আব্দুল আলিম জানান, আটক ব্যক্তি পুলিশের কাছে চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এর আগে আরও ৯টি মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবী কাউকেই ছাড় দেওয়া হবে না।
পুলিশ জানায়, আটক আব্দুর রাজ্জাক গাজীকে ১৬ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

