আশাশুনি প্রতিনিধি:
যারা মাদক ব্যবসায়ী ও সেবন করে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজার ব্যবস্থা গ্রহণ করা হবে। স্কুল টাইমে কোন বকাটিয়াদের স্কুলের সামনে দাঁড়াতে দেওয়া হবে না।
পুলিশের পক্ষ থেকে মোবাইল টিম মোটরসাইকেল যোগে টহলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অপরাধ মূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত দোষী ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়া হবে না। সেই সাথে মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রশ্রয়দাতাকেও ছাড় দেয়া হবে না বললেন ওসি জাহাঙ্গীর আরিফ। শনিবার সকালে আশাশুনি প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি মাদক বিক্রেতাদের কড়া হুশিয়ারি দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে আশাশুনি থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জিরো টলারেন্সে কাজ করছি আমরা। এ ব্যাপারে কোন ছাড় নাই। মাদকসহ কাউকে পেলে এসিল্যান্ড সাহেবকে সঙ্গে নিয়ে জাগায় জেল-জরিমানার ব্যবস্থা গ্রহণ করা হবে। যে কোন প্রয়োজনে বা যে কোনো তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, আশাশুনি থানায় কোন মামলা, জিডি এবং কোন অভিযোগ করতে এক টাকাও লাগবেনা।
কেউ কোন মিথ্যা মামলায় পড়বে না তদন্ত করব তারপরে মামলা রুজু করা হবে বলে তিনি জানান। তিনি মাদককে নির্মূল করতে প্রেসক্লাবের সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আমি যতদিন আছি আশাশুনি প্রেসক্লাবের কোন সাংবাদিকরা আমার কাছ থেকে কোন মিথ্যা মামলা ও লাঞ্চিতর শিখার হবেন না।
মতবিনিময়কালে ইন্সপেক্টর তদন্ত সঞ্জয় কুমার দাস, প্রেসক্লাবের সভাপতি এসকে হাসান, সাধারণ সম্পাদক আকাশ হোসেন সহ প্রেসক্লাবের ৪৯ জন সদস্যের মধ্যে অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

