নিজস্ব প্রতিনিধি : জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ককে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অভিযোগ উঠেছে। হয়রানির হাত থেকে রক্ষা থেকে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তবোগী কৃষকদল নেতা শামীম কবীর।
ডায়েরি সূত্রে জানা গেছে, শহরের উত্তরকাটিয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে মিজানুর রহমান ওরফে গাজী সবুজ তার নিজ নামীয় ফেসবুক পেজে জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক শামীম কবীরের বিরুদ্ধে মিথ্যাচার করে আপত্তিকর পোস্ট করে। এটার প্রতিবাদ করায় গাজী সবুজ উল্টো কৃষকদল নেতা শামীম কবীর কে খুন জখমসহ নানান হুমকি ধামকি প্রদর্শন করে আসছেন।
এতে তিনি রাজনৈতিকভাবে হয়রানি হওয়ার পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এঘটনায় প্রতিকার চেয়ে ১১ সেপ্টেম্বর ২৬ তারিখে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নং-৭১৯। ##

