জাতীয় দৈনিক মানবকণ্ঠের সাতক্ষীরা জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন মুজাহিদুল ইসলাম। ১২ সেপ্টেম্বর ঢাকায় মানবকণ্ঠের প্রধান কার্যালয়ে পত্রিকাটির সম্পাদক শহিদুল ইসলাম ও সিও সোহরাব হোসেন (চিফ অপারেটিং অফিসার) আনুষ্ঠানিকভাবে তাকে এ নিয়োগ প্রদান করেন। একই সাথে তিনি রাজধানি টিভি, মিরর নিউজের সাতক্ষীরা জেলা প্রতিনি ও দৈনিক আলোর পরশের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি মানবাধিকার সংগঠন অধিকার-এর সাতক্ষীরা সমন্বয়ক হিসেবে কাজ করছেন।
সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডেও তিনি সম্পৃক্ত রয়েছেন। নতুন দায়িত্ব পাওয়ার পর সাংবাদিক মুজাহিদুল ইসলাম বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরাই আমার মূল লক্ষ্য। নতুন দায়িত্ব পালনে আমি সকলের সহযোগিতা কামনা করছি।” তার এই নিয়োগে সাতক্ষীরার সাংবাদিক মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন এবং পেশাগত জীবনে আরও সাফল্য কামনা করেছেন। প্রেস বিজ্ঞপ্তি

