সর্বশেষ সংবাদ-
ভিডিএফের খুলনা বিভাগীয় সভাপতি বাগেরহাটের শুভ্র, সম্পাদক সাতক্ষীরার হোসেনসাতক্ষীরা সদরে ইউনিটি গ্রুপের ‘বিজনেস অপরচুনিটি’ সম্মেলন অনুষ্ঠিতসাংবাদিক সুজন ওসুজয়ের মায়ের ইন্তেকাল:প্রেসক্লাবের শোকশ্যামনগরে প্রতিপক্ষের দায়ের কোপে আহতের একদিন পর এক ব্যক্তির মৃত্যুকপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবিসাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের ৬৮টি খালে বিভিন্ন মাত্রায় বিষ প্রয়োগের তথ্য গবেষণায় উঠে এসেছেসাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল,প্রেসক্লাবের শোকঅসুস্থ ওয়ার্ড বিএনপি সভাপতি আমিরুল ইসলামকে হাসপাতালে দেখতে গেলেন জেলা কৃষক দল নেতা রবিতালার ধানদিয়ায় ত্রাস সৃষ্টি করে ২লক্ষ টাকা মূল্যের গাছ কাটার অভিযোগসাতক্ষীরা জেলা জাসদের আলোচনাসভা ও সম্মেলন
Home » সাতক্ষীরা আদালতে শাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযোগ গঠন

সাতক্ষীরা আদালতে শাহেদ করিমের বিরুদ্ধে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় অভিযোগ গঠন

কর্তৃক Daily Satkhira

নিজস্ব প্রতিবেদক : রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমের অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের দুটি মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় তাকে সাতক্ষীরা জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক শেখ মফিজুর রহমানের কাছে কথা বলার অনুমতি চান শাহেদ। অনুমতি দেয়ার পর তিনি নিজেকে নির্দোষ দাবী করে বলেন, তাকে ঢাকা থেকে ধরে এনে ষড়যন্ত্র মুলকভাবে সাতক্ষীরায় অস্ত্রসহ গ্রেপ্তার দেখানো হয়েছে বলে তিনি আদালতকে অবহিত করেন।
আলোচিত প্রতারক শাহেদ করিমের মামলা দুটি আগামী ২৩ ফেব্রুয়ারী স্বাক্ষীর দিন ধার্য করা হয়েছে। শুনানি শেষে তাকে আবারো সাতক্ষীরা কারাগারে নেয়া হয়েছে। এ দুটি মামলার সে একমাত্র আসামী।
উল্লেখ্য ঃ গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেন। বোরখা পরিহিত শাহেদকে কোমরপুর বেইলি ব্রীজের নীচ থেকে র‌্যাব-৬ এর সদস্যরা গোপন সংবাদে তাকে আটক করেন। এসময় তার কাছে থাকা একটি অবৈধ পিস্তল, ৩ রাউন্ড গুলি, ২৩৩০ ভারতীয়রুপি, ৩টি ব্যাংকের এটিএমকার্ড ও মোবাইল ফোন জব্দ করা হয়। সকালে সাতক্ষীরায় এনে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি নজরুল ইসলামবাদীহয়ে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দেবহাটা থানায় রাতে শাহেদ করিম ও জনৈক বাচ্চ ুমাঝিকে আসামী করে একটি মামলা করেন। তদন্তকারি কর্মকর্তা প্রথমে দেবহাটা থানার ওসি উজ্জল কুমার মৈত্র। দুই দিন পর র‌্যাবের এসআই রেজাউল করিম তদন্তকারি কর্মকর্তা নিযুক্ত হয়ে ১০দিনের রিমান্ডে নেন। জিজ্ঞাসাবাদ শেষে ওই বছরের ২৪ আগস্ট বাচ্চু মাঝির হদিস না পেয়ে শুধুমাত্র শাহেদ করিমকে অভিযুক্ত করে অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।