প্রেস বিজ্ঞপ্তি :
আশাশুনি উপজেলায় বারসিক এনগেজ প্রকল্পের উদ্যোগে গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ফোরামের ২দিন ব্যাপী দ্বন্দ্ব সংবেদনশীল প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষন টির উদ্বোধন করেন গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল এবং উপস্থিত ছিলেন শিক্ষার্থী ফোরামের গাইড শিক্ষক আরাধন কুমার বাছাড়।
প্রশিক্ষণের প্রথম দিনে উদ্বোধনী পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীদের প্রত্যাশা সংগ্রহ, প্রশিক্ষণের উদ্দেশ্য ব্যাখ্যা এবং প্রি-টেস্ট নেওয়া হয়। পরে পরিবেশগত বিপর্যয় ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট মানবাধিকার লঙ্ঘন, অধিকার ও মানবাধিকার ধারণা, মৌলিক অধিকার, অধিকারভোগী ও দায়িত্বপ্রাপ্ত পক্ষ এবং পরিবেশবাদী মানবাধিকার কর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
দ্বিতীয় দিনে মানবাধিকারের মূলনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণ, জবাবদিহিতা, অবিচ্ছেদ্যতা বা অখণ্ডনীয়তা, বৈষম্যহীনতা এবং ক্ষমতায়ন বিষয়ে দলীয় কাজ, গেম, প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়। প্রশিক্ষণের শেষ পর্বে পোস্ট-টেস্টের মাধ্যমে অংশগ্রহণকারীদের শিখন যাচাই করা হয় এবং সমাপনী আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণের ফলে শিক্ষার্থীদের মধ্যে মানবাধিকার সচেতনতা বাড়বে এবং তারা ভবিষ্যতে নিজ নিজ সমাজে দায়িত্বশীল ও সংবেদনশীল নাগরিক হিসেবে ভূমিকা রাখতে পারবে, শিক্ষার্থীরা স্থানীয় সমস্যা সমাধান এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কাজ করতে পারবে।
২দিন ব্যাপী প্রশিক্ষন পরিচালনা করেন এরিয়া অফিসার রোকসানা পারভীন এবং সার্বিক সহায়তা করেন ফিল্ড ফ্যাসিলিটেটর রাশিদুল হাসান এবং মনিরুল ইসলাম।

