জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালে সাতক্ষীরা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি তামীম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো: মেহেদী হাসান তানভীর।
সাতক্ষীরা প্যাকেজড পানি ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি সুমিত ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মির্জা সুলতানাসহ অন্যরা।
মতবিনিময় সভায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক আইনের ধারা গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং ধারাগুলো মেনে ব্যবসা পরিচালনার অনুরোধ জানান। আগামী একমাস পর থেকে ভোক্তা অধিকারের অভিযান চলবে প্রতিটি কারখানায়। যিনি বা যারা ধারা মানবেন না তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি

