ভুয়া নার্স সাজিয়ে সাতক্ষীরা মেডিকেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সকল নার্সিং কর্মকর্তাদের আয়োজনে মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সাতক্ষীরার সভাপতি ডালিয়া পারভীন,সাধারণ সম্পাদক নাছিমা পারভীন, জেলা পাবলিক হেলথ (ভারপ্রাপ্ত) নার্স শিরিন সুলতানা,নার্সিং ও মিডওয়াইফারি কলেজের অধ্যক্ষ সুরাইয়া ইয়াসমিন, মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপার শাহানা ইয়াসমিনসহ অন্যরা।
বক্তারা বলেন, ভূয়া নার্সের নাম দিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার চালিয়েছে একটি অনিবন্ধিত অনলাইনে। প্রকৃতপক্ষে ওই নামের কোন নার্স সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চাকুরি করে না। কোথাকার কোন মহিলার ভিডিও মেডিকেল কলেজের নার্স হিসেবে উপস্থাপন করে যাচ্ছে।
অথচ ২০১৫ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ওই নামে কোন নার্স এখানে আসেনি। এই মিথ্যাচারের কারনে মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের নার্সদের মানহানি হয়েছে। নার্সিং পেশার মান ক্ষুন্ন হয়েছে। অবিলম্বে এ ঘটনায় ভুল শিকার করে প্রতিবাদ না দিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। প্রেস বিজ্ঞপ্তি

