আশাশুনি প্রতিনিধি:
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিত্যপণ্য ন্যায্য মূল্যে আশাশুনির কাদাকাটিতে ৭৫৫জন নিম্নআয়ের মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার দরগাপুর ইউনিয়নে খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এসব পন্য সামগ্রি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রাণের আলো ফাউন্ডেশন ও ডেইলী সেবা বাংলাদেশ এর আয়োজনে প্রাণের আলো ফাউন্ডেশনের ডিলার রিলেশন অফিসার রাসালে আহমেদ, দরগাপুর ইউনিয়ন বিএনপি সেক্রেটারি মোহাম্মাদ হাফিজুল ইসলাম, খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক চিত্তরঞ্জন, সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক বিশ্বজিৎ, সাবেক ইউপি সদস্য মাহামুদ আলী, মুনসুর আলী, মিজানুর রহমান, রাহাত হোসাইন, সাগর আহমেদ সহ অনেকে উপস্থিত ছিলেন।
এসময় ৭৫৫ ব্যক্তিকে সোয়াবিন তেল ২ লিঃ, ডাল ১ কেজি, আটা ১ কেজি, লবণ ১ কেজি, সরিষার তেল ২০০ এমএল, ডিটার্জেন্ট পাওডার অর্ধ কিঃ, গায়ে মাখা সাবান ১০০ গ্রাম, ডিশ ওয়াশ ৫০০ গ্রাম একটি করে প্যাকেজ বিতরণ করা হয়। প্রতি প্যাকেজের মূল্য ৬৩০ টাকা। বিতরণকারী সংস্থা ২২ ধরনের প্যাকেজে মালামাল বিতরণ করে থাকে। বর্তমান সময়ে ১১ নং প্যাকেজের মালামাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক ইউনিয়নে মাসে ৩ দিন করে ৩ স্থানে মালামাল বিতরণ করা হবে। পর্যায়ক্রমে জেলার সকল উপজেলার সব কয়টি ইউনিয়নে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিতরণ করা হবে। স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে এলাকার নিম্নআয়ের মানুষ আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

