প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরা জেলার প্রথম এবং আধুনিক ডিজিটাল রেকর্ডিং সেবার অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান ‘মাল্টি কম্পিউটার ল্যান্ড এন্ড ডিজিটাল রেকর্ডিং স্টুডিও’ নতুন আঙ্গিকে পুনরায় যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে বাদ মাগরিব পুরাতন সাতক্ষীরার বদিপুরস্থ মানিক সরদার সুপার মার্কেটে এক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জজ কোর্টের অতিরিক্ত পি.পি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক প্রধান সমন্বায়ক জনাব আইনুল ইসলাম নান্টা। আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোঃ আলাউদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক দূরদর্শী নেতৃবৃন্দ এবং এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করে দোয়া সম্পন্ন হয়।

