দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় পুলিশের বিশেষ অভিযানে সিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার রাত আনুমানিক দেড়টার দিকে দেবহাটা থানাধীন কোড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামি মো. হাবিবুর রহমান (পিতা—মো. হান্নান আলী)। তিনি দেবহাটা উপজেলার কোড়া গ্রামের বাসিন্দা।
দেবহাটা থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচএম শাহিন হোসেনের নেতৃত্বে এএসআই (নিঃ) মো. ইব্রাহিম খলিল ও এএসআই (নিঃ) রহমত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর তাকে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

