সর্বশেষ সংবাদ-
সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে জেলা প্রেস ব্রিফিংচ্যানেল ওয়ান এর সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক জাকিরপ্রশাসনকে ব্যবহার করে নিজের জমির শ্রীবৃদ্ধির জন্য দুই ভূমিহীন পরিবারকে উচ্ছেদ!সুনামগঞ্জ ৪ উপজেলায় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু, আহত ৭সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠনসাতক্ষীরার প্রাক্তন রোভার স্কাউটদের সংগঠন স্বপ্নসিঁড়ির সাধারণ জ্ঞান প্রতিযোগিতাদেবহাটা থানার নতুন ওসি আব্দুল আলিমের দায়িত্ব গ্রহণবস্তুনিষ্ঠু এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশনের কারনেই দেশের শীর্ষ গণমাধ্যম সময় টিভিশ্যামনগরে কৃষি প্রতিবেশবিদ্যা, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব বিষয়ক প্রশিক্ষণ কর্মশালাসাংবাদিক জিন্নাহর উপর হামলাকারী মামুনকে কারাগারে পাঠালো আদালত

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটার ত্রিশমাইলে দ্রুতগামী ইমাদ পরিবহনের ধাক্কায় মাহমুদুল ইসলাম নামের এক মোটর সাইকেলচালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন ওই
মোটরসাইকেলের যাত্রী। নিহত মাহমুদুল ইসলাম তালা উপজেলার শিবপুর গ্রামের
আবু জাফর মোড়লের ছেলে।

শুক্রবার (১৮ আগস্ট) সকাল ৯টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের ত্রিশমাইল
এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাহমুদুল ইসলাম পেশায় একজন মোটর সাইকেল চালক। আহত মোঃ সিফা পাইকগাছা
উপজেলার মাহমুদকাটি এলাকার ছোট গাজী ছেলে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শিমুল রানা জানান, মাহামুদুল
ইসলাম ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। শুক্রবার সকালে তিনি তালা থেকে রিফাত
হোসেন ফিফাকে ভাড়ায় নিয়ে সাতক্ষীরা আসছিলেন। পথিমধ্যে ত্রিশমাইল এলাকার
অগ্রগতি সংস্থার অফিসের সামনে ইমাদ পরিবহনের ঢাকাগামী একটি বাস
মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মাহামুদুল।
আর গুরুতর আহত হন রিফাত হোসেন ফিফা। ফায়ার সার্ভিসের একটি দল তাকে উদ্ধার
করে সদর হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতিতে তাকে খুলনা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহতের
মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে আইনানুগ
ব্যবস্থা নেওয়া হবে##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবীতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করেছে সাতক্ষীরার ম্যাটস শিক্ষার্থীরা।

মেডিকেল এ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষাথীদের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলার নলতায় প্রতিষ্ঠনটির সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে দ্বিতীয় দিনের ন্যায় তারা এ ধর্মঘট পালন করে।

এতে বক্তব্য রাখেন, ম্যাটস এর তৃতীয় বর্ষের ছাত্র মোস্তাফিজুর রহমান, তানভীর হোসেন, মোনায়েম ইসলাম, প্রথম বর্ষের ছাত্রী জারা ইয়াসমিন প্রমুখ।

বক্তারা বলেন, স্বাস্থ্যখাতে বিগত ৪৮ বছরে বাস্তবায়ন হলো না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম পঞ্চম বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-১৯৭৮) অনুযায়ী ম্যাটস শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা প্রদান। বাংলাদেশে অন্যান্য সকল ডিপ্লোমা সেক্টরে সরকারী চাকরীর নিয়োগ এবং কর্মসংস্থানের ব্যবস্থা থাকলেও ম্যাটস ডিপ্লোমাধারীদের বিগত এক যুগ (১২ বছর) ধরে কোনো সরকারি নিয়োগ বা কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হয়নি। যার ফলে সারা দেশের সকল সরকারী, বে-সরকারী ম্যাটস শিক্ষার্থীরা তাদের দাবি সমূহ আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝোলনোসহ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কঠোর থেকে কঠোরতর ছাত্র ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে। বক্তারা এ সময় ইন্টার্নশিপ বহাল ও অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধনসহ চার দফা দাবী পূরনে সরকারের আশু হস্তক্ষেপ কামনা করেন।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

কে এম রেজাউল করিম দেবহাটা : দেবহাটা উপজেলার বিভিন্ন প্রতিষ্টানের পুকুরে মাছের পোনা অবমুক্তকরনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ অনুষ্টিত হয়েছে। বৃহঃবার ১৭ই আগষ্ট

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমান,

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক আওছাফুর রহমান (কল্লোল), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ।

এসময় উপজেলার মধ্যে ২৭ টি প্রতিষ্টানে ৩২০ কেজি করে বি়ভিন্ন ধরনের মাছের পোনা বিতরন করা হয়।

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি ঃ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ২৩ বছরের পলাতক আসামী সাতক্ষীরার কুখ্যাত মাদককারবারি আশরাফ কারিকরকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। বুধবার রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৫ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার বিকালে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত আশরাফ কারিকর (৩৫) সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মোকছেদ কারিকরের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাম্প কমান্ডার মেজর গালিব জানান, ২০১০ সালে কুখ্যাত মাদক চোরাকারবারী আশরাফ কারিকরকে নড়াইল জেলার কালিয়া থানা এলাকা থেকে বিপুল পরিমান ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে পুলিশ। এরপর এ মামলায় বিচারকার্য শেষে ঘটনার সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত আসামী আশরাফ কারিকরকে যাবজ্জীবন সাজা প্রদান করেন।

এদিকে, আদালত কর্তৃক রায় ঘোষনার আগে আসামী আশরাফ কারিকর এ মামলায় কিছু দিন জেল খাটার পর জামিনে বেরিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘ ২৩ বছর যাবত আতœগোপন করে থাকে। এক পর্যায়ে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঢাকার উত্তরা র‌্যাব-১ এর সহযোগিতায় উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৫ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কুখ্যাত চোরকারবারী আশরাফ কারিকরকে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমঃ রাশেদ খান মেনন হত্যা চেষ্টার ৩১ তম বার্ষিকীতে সন্ত্রাস বিরোধী দিবসের ডাক এবং আমেরিকার সা¤্রাজ্যবাদ ও বিএনপি -জামায়াতের সন্ত্রাস রুখতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহষ্পতিবার বিকেল সাড়ে চারটায় সাতক্ষীরা শহরের মিনি মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

শহীদ আব্দুর রাজ্জাক পার্কের প্রধান ফটকে পার্টির সাতক্ষীরা শাখার সভাপতি অধ্যাপক কমঃ মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য সাংসদ অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। অন্যদের মধ্যে বক্তব্য দেন পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. ফাহিমুল হক কিসলু, জেলা কমিটির সদস্য সাবির হোসেন, শিক্ষক আব্দুর রউফ, স্বপন কুমার শীল, হিরন্ময় ম-ল, প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৩ সালের ১৭ আগষ্ট কমঃ রাশেদ খান মেননকে জামায়াত বিএনপি’র সন্ত্রাসীরা গুলি করে হত্যার চেষ্টা করে। ৩১ বছরেও তার বিচার হয়নি। তেমনি ২০০১ সালে চারজ দলীয় জোট ক্ষমতায় থাকাকালিন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগষ্ট গেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করা হয়। এতে আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ওই দলের ২৪ জন নেতা কর্মী নিহত হয়। আহত হয় দুই শতাধিক। এ ছাড়া সা¤্রাজ্যবাদী আমেরিকা বাংলাদেশের ভোটে অনিয়মের ধুয়ো তুলে বর্তমান সরকারের উপর চাপ সৃষ্টি করে এদেশের মাটিকে যুদ্ধের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চায়। বাংলাদেশ সরকার ও এদেশের জনগন তা মেনে নেবে না। ২০১৩-২০১৪ সালে জামায়াত বিএনপি সাতক্ষীরাসহ সারা দেশে যে জ্বালাও পোড়াও চালিয়ে ছাত্রলীগ নেতা মামুনসহ ১৬ জন মুক্তিযুদ্ধের চেতনার মানুষকে হত্যা করেছিলো সেটা আর হতে দেওয়া হবে না। যারা এ চেষ্টা করবে তাদের সেই ষড়যন্ত্রের হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হবে।#

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি:
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর প্রশংসা করে ফেসবুকে পোস্ট দেওয়ায় তিন নেতাকে অব্যাহতি দিয়েছে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ।
এছাড়া তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস এম আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এর আগে বুধবার রাতে তাদের তাদের বহিষ্কার করা হয়।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের একটি দায়িত্বশীল সূত্র জানায়, জামায়াত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর প্রশংসাসূচক ফেসবুক স্ট্যাটাসের কারণে তাদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করলেও বহিষ্কারাদেশে সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে লিপ্ত থাকার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. সাইফুদ্দীন আজাদ সবুজ ও মাঈনুল ইসলাম মাসুম ও সীমান্ত আদর্শ কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. আশিক কবির।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান জানান, জামায়াত
নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন আদালতের রায়ে আমৃত্যু কারাদন্ডপ্রাপ্ত চিহ্নিত যুদ্ধাপরাধী। তার মৃত্যুর পর অভিযুক্ত নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দিয়ে আক্ষেপ করেছেন; যা বাংলাদেশ ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থি কাজ। তাই তাদের ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একইসঙ্গে তাদেরকে স্থায়ীভাবে সংগঠন থেকে বহিষ্কারের জন্য ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সুপারিশ করা হয়েছে। তিনি আরও বলেন, এ রকম আরও কয়েকজনের দেওয়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট আমাদের কাছে এসেছে। যাচাই-বাছাই করে তাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত
নেবো। #

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় স্ত্রী কর্তৃক স্বামীকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোর রাতে কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনা পর পরই স্ত্রী মাহমুদা খাতুন পালিয়েছে।

আহত স্বামী ফারুক হোসেন (৫০) রঘুনাথপুর গ্রামের মৃত ময়জদ্দীনের পুত্র।

স্থানীয়রা জানান, কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো দা দিয়ে স্ত্রী মাহমুদা তার স্বামী ফারুক হোসেনকে এলোপাতাড়ী কুপিয়ে জখম করে পালিয়ে যায়। স্থানীয়রা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে খুলনা মেডিকেলে পাঠানো হয়। বর্তমানে তার অবস্থা আশংকা জনক।

তবে, আহত ফারুকের শ^াশুড়ী জাহানারা খাতুন বলেন, তার মেয়ের মাথায় সমস্যায় রয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো দা উদ্ধার করেছে। তবে, কি কারনে তার স্ত্রী তাকে ঘরের মধ্যে কুপিয়েছে সেটা জানা যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য ফারুক হোসেনের শ^াশুড়ি জাহানারা খাতুনকে থানায় আনা হয়েছে। স্ত্রী মাহমুদা খাতুন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তরের চেষ্টা চলছে বলে তিনি আরো জানান। ##

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest

জনতা ব্যাংক লিমিটেড ব্রহ্মরাজপুর বাজার শাখায় প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর বাজার বণিক সমিতির সভাপতি হাজী আব্দুর রশিদ। এসময় ৪ জন কৃষককে ঋণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে শাখার ব্যবস্থাপক বাবলু ভঞ্জ চৌধুরী, বণিক সমিতির সদস্য ছলেমান মোড়ল,সহ ব্যাংকের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

0 মন্তব্য
0 FacebookTwitterGoogle +Pinterest